Category: সারাদেশ
-

ভোরে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সারা ঘরে আগুন, দগ্ধ ৬
ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে জিনজিরার মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তাঁর মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন…
-

পরিত্যক্ত ঘর থেকে ২৪০০ লিটার ডিজেল জব্দ
ডেস্ক রিপোর্ট : চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে দুই হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আকিব আরফাত এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর…
-

জ্বালানি তেলের দাম লিটারে কমল ৫ টাকা
ডেস্ক রিপোর্ট : ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় জ্বালানি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ মধ্যরাত থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে…
-

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত আরও বাড়ল
হেলথ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরও ২৪৩ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো…
-

দেশে ৩২ কোটি ৩১ লাখ ডোজ করোনার টিকা এসেছে : স্বাস্থ্যমন্ত্রী
হেলথ ডেস্ক : দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার ৩২ কোটি ৩১ লাখের বেশি ডোজ আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটির বেশি। আজ সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।…
-

পুরোদমে কাজে চা শ্রমিকেরা, প্রাণ ফিরেছে বাগানে
ডেস্ক রিপোর্ট : টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ায় হবিগঞ্জের ২৪টি চা বাগানে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকেই জেলার বাগানগুলোতে কাজে যোগ দিয়ে পাতা উত্তোলন শুরু করেন তাঁরা। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা বাগানগুলো। দীর্ঘ বিরতির পর শ্রমিকদের শৈল্পিক হাতের ছোঁয়া পেয়েছে চা গাছ। টানা আন্দোলনের…
-

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৭
হেলথ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরও ২১৭ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে। রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো…
-

পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। এর দুই ঘণ্টা পর রাত ৯ টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান তিনি। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপি…
-

চালের আমদানি শুল্ক প্রত্যাহার, ডিজেলে কমল ৫ শতাংশ
ডেস্ক রিপোর্ট : চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চালের নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। তবে, এটি সুগন্ধি চাল ছাড়া অন্য সব চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অপরদিকে ডিজেলের আগাম কর প্রত্যাহার করে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এর ফলে বাজারে…
-

মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?
বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় ছবি ‘বৌদি ক্যান্টিনের’ ট্রেইলার। সমাজের প্রচলিত অনেক ধ্যানধারণাতে এক মেয়ের প্রশ্ন তোলার গল্প বলবে পূজায় মুক্তি পাওয়া এই ছবিটি। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্র পৌলমীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। ছবি পরিচালনার পাশপাশি অভিনয় করতে দেখা যাবে পরমব্রতকেও। নতুন এই সিনেমাটির গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার…