Category: সারাদেশ

  • লঞ্চভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমল

    লঞ্চভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমল

    ডেস্ক রিপোর্ট :  লঞ্চসহ নৌযানের যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। সেই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ রাত ১২ টার পর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। নৌযানের যাত্রীভাড়া হ্রাস করার ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে…

  • রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

    রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

    ডেস্ক রিপোর্ট :  রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এটিভি বাংলা / হৃদয়

  • ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড, আরও একজনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড, আরও একজনের মৃত্যু

    হেলথ ডেস্ক : সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮১ জনে। এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও একজন মারা গেছেন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১ জন মারা গেলেন।…

  • বাসভাড়া প্রতি কিলোমিটারে কমল ৫ পয়সা

    বাসভাড়া প্রতি কিলোমিটারে কমল ৫ পয়সা

    ডেস্ক রিপোর্ট :  জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমায় বাসভাড়া কমাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্ধারিত ভাড়ায় প্রতি কিলোমিটারে কমেছে পাঁচ পয়সা। এই ভাড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে। বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে দুই টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি…

  • দেশে আরও কমলো করোনা শনাক্ত

    দেশে আরও কমলো করোনা শনাক্ত

    হেলথ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে টানা তিনদিন দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে।এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত…

  • পণ্য পরিবহন খরচে কতটা প্রভাব পড়ল?

    পণ্য পরিবহন খরচে কতটা প্রভাব পড়ল?

    ডেস্ক রিপোর্ট : চাল-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে জ্বালানির দাম কমানোর প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই প্রভাব নেই দামেও। তবে সরবরাহ বাড়ায় সবজির দাম নিম্নমুখী।এখন লাভ-লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজারের আড়ত মালিকদের প্রতিনিধিরা। সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা পণ্য বিক্রির কাজ সেরেছেন তারা। যুক্তি তুলে ধরে জানালেন সবজির দাম কমছে। তারা বলেন, সবজির সরবরাহ…

  • রাঙামাটির জুরাছড়িতে ১৪৪ ধারা

    রাঙামাটির জুরাছড়িতে ১৪৪ ধারা

    ডেস্ক রিপোর্ট :  রাঙামাটির জুরাছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় এই ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বুধবার সকালে এই ১৪৪ ধারা জারি কার্যকর হবে। অব্যাহত থাকবে সন্ধ্যা অবধি। এসময়ে ওই এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি উপজেলা…

  • দাম বেশি নিলেই সরাসরি মামলা : বাণিজ্যমন্ত্রী

    দাম বেশি নিলেই সরাসরি মামলা : বাণিজ্যমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট :  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভোক্তার অধিকার সুরক্ষায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।…

  • কাজে ফিরেই রেকর্ড গড়লেন চা শ্রমিকরা!

    কাজে ফিরেই রেকর্ড গড়লেন চা শ্রমিকরা!

    ডেস্ক রিপোর্ট :  মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন চা শ্রমিকরা। টানা আন্দোলনে বাগানগুলো থেকে উত্তোলন করা হয়নি কোনোও চা পাতা। ফলে এখন চা পাতার অতিরিক্ত ঝলকানিতে হন্ত-দন্ত অবস্থায় পড়েছে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন লাখ লাখ কেজি চা পাতা চয়ন হচ্ছে। রেকর্ড পরিমাণ এ পাতা রাখার স্থান সংকুলান হচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। বিরতিহীনভাবে ফ্যাক্টরি চললেও…

  • তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের জোর প্রস্তুতি

    তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের জোর প্রস্তুতি

    ডেস্ক রিপোর্ট :  টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে উম্মুক্ত করে দেওয়া হচ্ছে সুন্দরবন। পর্যটন ব্যবসায়ী ও জেলেদের আনাগোনায় ফের মুখর হয়ে উঠবে পুরো বনের নদী-খাল ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন বেকার বসে থাকা জেলেরা জাল ও নৌকা মেরামত করছেন। পর্যটন ব্যবসায়ীরাও তাদের নৌযানগুলোর টুকিটাকি মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বনবিভাগের…