পরিত্যক্ত ঘর থেকে ২৪০০ লিটার ডিজেল জব্দ

ডেস্ক রিপোর্ট : 
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে দুই হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজ দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আকিব আরফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক দুই হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দ করা ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়াত উল্লাহ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *