Mindblown: a blog about philosophy.
-

নিউজিল্যান্ডের সামনে দাড়াতেই পারলোনা পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ছন্দে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দুজনেই ব্যর্থ হলেন। ফলে বড় পুঁজি পেল না পাকিস্তান। নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ের সামনে থমকে গেল মাত্র ১৩০ রানে। এই অল্প রান তাড়া করতে স্রেফ ১৬ ওভার সময় নিল নিউজিল্যান্ড। সহজেই পাকিস্তানকে উড়িয়ে দিল কেইন উইলিয়ামসনের দল। আজ মঙ্গলবার ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে…
-

ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিনের মধ্যেই ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। গত জুন মাসে ইউক্রেনকে জার্মান এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা বলেছিলেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। এই বছরের শেষের দিকে তা দেওয়ার কথা থাকলেও সম্প্রতি রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে নতুন করে মিসাইল আক্রমণ শুরু করায়, তা এখনই দেওয়া হবে বলে জার্মানি জানিয়েছে। জার্মান…
-

এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু মাঠে নামার আগেই বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশ। সিলেটে টানা বৃষ্টির কারণে ম্যাচ তো দূরে টসই মাঠে গড়ায়নি। ফলে আরব আমিরাতে বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের, সঙ্গে বিদায় নিতে হলো এশিয়া কাপের প্রথম থেকেই। নিজেদের মাঠে শিরোপা ধরে রাখা তো…
-

সরাসরি আঘাত হানবে বাংলাদেশে ,ধেয়ে আসছে ভয়ংকর ঝড় ‘সিত্রাং’
আবহাওয়া ডেস্ক : ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘূর্ণিঝড় আম্পান যেসব এলাকায় আঘাত হেনেছিল, সিত্রাং ঠিক সেসব এলাকায় আঘাত হানতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া মডেল বা জিএফএস। আবহাওয়াবিদদের ধারণা, ক্ষয়ক্ষতির দিক দিয়ে এই ঝড়টি সিডরের মতোই হবে। সোমবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী…
-

দুই-এক দিনের মধ্যেই কমতে পারে লোডশেডিং , আশা বিদ্যুৎসচিবের
ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেছেন, ‘ঘোড়াশালের একটি উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বাঞ্চলের উদ্বৃত্ত বিদ্যুৎ পশ্চিমাঞ্চলে আনতে না পারায় পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। দুই-এক দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করবে, লোডশেডিং কমবে।’ সোমবার সচিবালয়ে সচিব তার নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সচিব হাবিবুর রহমান বলেন, ‘পূর্বাঞ্চলে…
-

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় পাকিস্তানের রিজওয়ান
স্পোর্টস ডেস্ক : আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নারী বিভাগে সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আজ সোমবার সেপ্টেম্বর মাসের ক্রিকেটারের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে নারী বিভাগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা থাকলেও শেষ পর্যন্ত জিততে পারেননি। নিগার সুলতানা ও নিজের সতীর্থ স্মৃতি মান্ধানাকে হারিয়ে সেরা…
-

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় আরও ৬২৪ জন , দুজনের মৃত্যু
হেলথ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০৭ জন এবং রাজধানীর বাইরে ২১৭ জন। এ সময়ে মারা গেছে দুজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ সোমবার…
-

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৬৭
হেলথ ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৪ জনে দাঁড়াল। এ সময়ে ৩৬৭ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩০ হাজার ৯০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে,…
-

২ সপ্তাহেই ম্যাজিক! চুল নিয়ে আর সমস্যা নেই
লাইফস্টাইল ডেস্ক : স্বপ্নসুন্দরীর মতো চুল কে না চান, কিন্তু সবার স্বপ্ন কি পূরণ হয়? কারণ অনেকের চুলই হাজার চেষ্টাতেও পাতলাই থেকে যায়, ঘন হয় না। এমনকি একাধিক দামি দামি পণ্য ব্যবহার করেও লাভ হয় না, তখন তো মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু এমন কিছু তেল আছে, যা ব্যবহার করলে খুব দ্রুতই চুল বাড়বে, হয়ে…
-

করোনাই দৈনিক শনাক্ত ও মৃত্যু কমেছে বিশ্বজুড়ে
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে সোয়া ২ লাখে। সোমবার (১০ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা…
Got any book recommendations?