লাইফস্টাইল ডেস্ক :
স্বপ্নসুন্দরীর মতো চুল কে না চান, কিন্তু সবার স্বপ্ন কি পূরণ হয়? কারণ অনেকের চুলই হাজার চেষ্টাতেও পাতলাই থেকে যায়, ঘন হয় না। এমনকি একাধিক দামি দামি পণ্য ব্যবহার করেও লাভ হয় না, তখন তো মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু এমন কিছু তেল আছে, যা ব্যবহার করলে খুব দ্রুতই চুল বাড়বে, হয়ে উঠবে নজরকাড়া!
তো চলুন জেনে নেয়া যাক কী সেই উপায়।
পেঁয়াজের তেল
পেঁয়াজের তেল চুলের জন্য এক জাদুকরী পণ্য। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস। যা চুল পড়ার সমস্যা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য কর। পাশাপাশি তেলটিতে থাকা জরুরি পুষ্টি উপাদানগুলো চুলকে ঘন কালো মসৃণ করে।
দ্য জার্নাল অব ডার্মাটোলজিতে একটি গবেষণায় দেখা যায়, পেঁয়াজের রস বা তেল মাথার তালুতে লাগালে নতুন করে চুল গজাতে সাহায্য করে। মাত্র ২ সপ্তাহেই কাজ শুরু করে এই তেল।
নিম তেল
ইনফেকশনের কারণে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিম তেল খুবই কাজে দেয়। তেলটি ইনফেকশন সারিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে নিম তেল। নিম তেলের প্রধান দুই উপাদান আজাদিরচটিন এবং ট্রাইটারপেনয়েড। এদের অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিপাইরেটিক গুণ অনেক সমস্যাই সমাধান করতে পারে। আর এসব উপাদান আপনার চুলকে আরও স্বাস্থ্যবান সুন্দর করে তোলে।
নারকেল তেল
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার বহু বছরের পুরনো। কিন্তু নিয়মিত নারকেলে তেলের ব্যবহার চুলকে আরও স্বাস্থ্যবান করে। সপ্তাহে অন্তত দুদিন নারকেল তেল সামান্য গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুতই ইতিবাচক পরিবর্তন আপনার নজরে পড়বে।
আমন্ড অয়েল
‘Annals of Pharmacy and Pharmaceutical Sciences’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, আমন্ড অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তেলটিতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম চুলের জন্য খুবই ভালো। এই দুই উপাদানই চুলকে দ্রুত বাড়িতে তোলে। চুল যদি রুক্ষ ও শুষ্ক হয়, তাহলেও এই তেল আপনি লাগাতে পারেন। তেলটি মাথার তালুর আর্দ্রতা ধরে রাখে। এতে চুলপড়া বন্ধও হয়।
সতর্ক হতে হবে যেসব বিষয়ে
চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী তেল মাখতে হবে। অতিরিক্ত পরিমাণে তেল মাখলেই যে চুল ভালো থাকে, এমন ধারণা সত্যি নয়। চুল ভালো রাখতে শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে তেল মাখবেন। সারা রাত তেল মেখে রাখতে হবে এই ধারণাটিও সঠিক নয়। এ ছাড়া চুলের কোনো চিকিৎসা চলমান থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো তেল মাখবেন না।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply