Mindblown: a blog about philosophy.
-

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
আবহাওয়া ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে উল্লেখ করেছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক…
-

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ বুধবার
ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ বুধবার। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে মেলার স্টলগুলো প্রস্তুত হয়ে গেছে। এখন দর্শনার্থী, লেখক, পাঠক ও প্রকাশকরা শুধু উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজন করা হয়েছে এ মেলার। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল…
-

জানতাম সৃষ্টিকর্তা আমাকে বিশ্বকাপ দেবেন
স্পোর্টস ডেস্ক : ক্লাব ক্যারিয়ারে দুহাত ভরে সাফল্য অর্জন করেছেন। ইউরোপে কিছুই জেতার বাকি ছিল না। তবে, জাতীয় দলের অর্জনের খাতা জুড়ে ছিল হাহাকার। এর জন্য কম কথা শুনতে হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। শেষ পর্যন্ত এই অভিশাপ কেটেছে। দেশের জার্সিতে মেসি জিতেছেন—একে একে তিন তিনটি ট্রফি। জিতেছেন বিশ্বকাপ জয়ের ট্রফি। গত ১৮ ডিসেম্বর কাতারে…
-

মোংলা ইপিজেডে অগ্নিকাণ্ড
ডেস্ক রিপোর্ট : মোংলা ইপিজেডের ভিআইপি-১ লাগেজ ফ্যাক্টরিতে লাগা আগুন এখনও জ্বলছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১১টি ইউনিট। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানাতে পারেনি ইপিজেড ও ভিআইপি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও ভিআইপি-১ ফ্যাক্টরির প্রধান…
-

শিক্ষা নিয়ে ব্যবসার মানসিকতা পরিহার করুন
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষা নিয়ে ব্যবসা করার মানসিকতা পরিহার করার জন্য এ খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য হামিদ বলেন, ‘শিক্ষাকে নিয়ে ব্যবসা করার মন-মানসিকতা পরিহার করাই সবার…
-

ফের বাংলাদেশের কোচ হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় শুরু নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। দুই বছরের জন্য লঙ্কান কোচকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিপ্রধান বলেছেন, ‘আমরা যখন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে যাই তখনই…
-

রোনালদো ইউরোপে ফিরবেন ?
স্পোর্টস ডেস্ক : আল নাসের কোচ রুডি গার্সিয়ার আশা, সৌদি আরব অধ্যায় শেষ করে ইউরোপে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। প্রতি বছর ২০ কোটি ডলার পাবেন তিনি, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বানিয়েছে। কয়েকটি সূত্র গত সপ্তাহে ইএসপিএনকে জানায়, আল নাসেরের হর্তাকর্তাদের আশা…
-

বরিশালকে হারিয়ে দিল নাসিরের ঢাকা
স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশাল। ফেভারিটের তকমা ধরে রেখেই ছুটছিল দলটি। ভিন্ন পরিস্থিতি ঢাকা ডমিনের্টস শিবিরে। গড়পড়তা দল নিয়ে হারছিল একের পর এক। সেই ঢাকার কাছে কিনা পাত্তা পেল না বরিশাল। হতাশায় ডুবে থাকা ঢাকা আজ উড়িয়ে দিল সাকিব আল হাসানের বরিশালকে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে…
-

বাংলাদেশের স্বর্ণা বিশ্বকাপের সেরা একাদশে
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন স্বর্ণা আক্তার। যার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার। জায়গা করে নিয়েছেন, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একাদশে বাংলাদেশ থেকে স্বর্ণাই সুযোগ পেয়েছেন। এ ছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারত ও…
-

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
আবহাওয়া ডেস্ক : সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দুদিনে রাত ও দিনের তাপমাত্রা কমার আভাস রয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।…
Got any book recommendations?