Mindblown: a blog about philosophy.
-

বাড়তে পারে শীত
ডেস্ক রিপোর্ট : রাতের তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।…
-

দল ঘোষণা করল ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : মার্চেই ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এর আগে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আসন্ন এই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার রেহান আহমেদ ও টম অ্যাবেল। সাদা পোশাকে আগেই ইংল্যান্ডের…
-

গুজবে কান দেবেন না : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তেই সবার প্রচেষ্টায় নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। কিন্তু এটা করা শ্রম ও সময়সাপেক্ষ একটি কাজ। এরমধ্যে করোনা মহামারি, বৈশ্বিক সংকটও গেছে। তাই কাজ করতে গিয়ে পাঠ্যপুস্তকে কোথাও কোথাও কিছু ভুল থাকতে পারে। যদিও থাকা উচিৎ নয়, তারপরও কিছু ভুল থেকে গেছে। আরও ভুল পাওয়া…
-

হিরো আলমের অভিযোগের ভিত্তি নেই
ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘হিরো আলম অসন্তোষ প্রকাশ করেছেন। উনার অভিযোগের কোনো ভিত্তি নাই। তার অভিযোগ আমলে নিয়ে সকাল থেকে আমরা ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি।’ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, ‘এ ছাড়া জেলা নির্বাচন…
-

আত্মগোপন থেকে বাবা ইমরানকে উদ্ধার করেছে র্যাব
ডেস্ক রিপোর্ট : আদালত আদেশ দিয়েছেন বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের দুই শিশু সন্তানকে মা নাকানো এরিকোর জিম্মার রাখার। তবে সেই রায় উপেক্ষা করে আত্মগোপন করায় ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে হেফাজতে নিয়েছে র্যাব। বুধবার ভোরে র্যাবের একটি দল রাজধানীর কালাচাঁদপুর আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ উদ্ধার করে নিয়ে যায়। গণমাধ্যমকে এ তথ্য…
-

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি
ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর (২০২৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য…
-

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু সফরে আসার আগে দল সাজাতেই বিড়ম্বনায় পোহাতে হচ্ছে ইংলিশদের। কারণ বেশিরভাগ খেলোয়াড়কেই এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। ওই দিনই তারা আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে…
-

১৪০০ কোটি টাকায় চেলসিতে ফার্নান্দেজ
স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন এঞ্জো ফার্নান্দেজ। জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সেই ফার্নান্দেজকেই এবার রেকর্ড দামে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্যানুসারে, ১০৬.৭ মিলিয়ন পাউন্ডসে আর্জেন্টাইন তারকাকে কিনেছে চেলসি। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ১৪০০ কোটি টাকা।…
-

ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া সম্ভব নয়
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রে পথেই হাঁটলো যুক্তরাজ্য। ভলোদিমির জেলেনস্কিকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সরাসরি অস্বীকার করল ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দফতরের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়। ’ এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়।…
-

হাথুরুসিংহের সহকারী হবেন কে ?
স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশের প্রধান কোচ হয়েই ফিরছেন চান্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন হাথুরুর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান কোচ হাথুরুর সঙ্গে সহকারী কোচ হিসেবেও একজনকে নিয়োগ দিতে চায় বিসিবি। জানা গেছে, হাথুরুর সহকারী হিসেবে কাজ করতে বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তাদের সঙ্গে…
Got any book recommendations?