Category: সারাদেশ
-

বুস্টার ডোজ দিবস আজ
ডেস্ক রিপোর্ট : করোনা সংক্রমণ রোধে আজ মঙ্গলবার দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ উপলক্ষে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার উদ্দেশে দেশব্যাপী চলছে ক্যাম্পেইন। বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে এই ৭৫ লাখ টিকা। ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলেই…
-

করোনার মধ্যেও দেশে দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : করোনার মধ্যেও দেশে দারিদ্র্য কমেছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি গত ১৪ এপ্রিল প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-রিকভারি এন্ড রেসিলিয়েন্স অ্যামিড গ্লোবাল আনসারটেইনটি’শিরোনামে প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, সেই রিপোর্টে বলা হয়েছে, করোনা…
-

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ে এক হাজার ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে। সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ…
-

ডেঙ্গুতে আরও ৬৬ জন হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট : দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪৪ জন ঢাকার বাসিন্দা। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৪ জনই ঢাকার বাসিন্দা।…
-

রাত ৮টার পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দেশে বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, রাত ৮টা থেকে কোনোরকম দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা-সব বন্ধ থাকবে। বিশেষ করে বিদ্যুৎ…
-

সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রল পাম্প : জ্বালানি প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং…
-

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ
ডেস্ক রিপোর্ট : আগামীকাল মঙ্গলবার থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার…
-

কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং
ডেস্ক রিপোর্ট : আগামীকাল মঙ্গলবার থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। এ ছাড়া ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং মসজিদে এসি ব্যবহার বন্ধসহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।…
-

ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৫৫
ডেস্ক রিপোর্ট : ঈদযাত্রায় ৪১৮টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩৬৮ জন আহত হয়েছেন। এর জন্য দ্রুতগতি, নিয়ম না মানা ও হেলমেট ব্যবহারে অনীহাকে দায়ী করা হয়েছে। আজ রোববার সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৫ জন নিহতের পাশাপাশি ৫১১টি বাস দুর্ঘটনায় ১০২ জন নিহত এবং ৬৩৬…
-

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১৪ টাকা
ডেস্ক রিপোর্ট : প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। খোলা তেল বিক্রি হবে ১৬৬ টাকা। এর পাশাপাশি পাম ওয়েলের দামও কমানো হয়েছে। আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে নতুন নির্ধারিত এই দাম। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তপন কান্তি ঘোষ জানান,…