সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রল পাম্প : জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

 

অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *