Category: সারাদেশ
-

রাজধানীতে কলেরার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু
হেলথ ডেস্ক : রাজধানীর পাঁচটি এলাকায় আজ বুধবার থেকে কলেরার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করেছে আইসিডিডিআর,বি। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ১০ আগস্ট পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে, বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও আশুরার দিন মঙ্গলবার। রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী…
-

অব্যাহতভাবে বাড়ছে যমুনার পানি
ডেস্ক রিপোর্ট : বেড়েই চলেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির কারণে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী চরাঞ্চল। দুশ্চিন্তায় পড়েছেন যমুনা নদীর চরাঞ্চলের কৃষকরা। প্রথম ও দ্বিতীয় দফা পানি বৃদ্ধির পর তৃতীয় দফা পানি বৃদ্ধিতে চরে রোপণ করা পাট ও আমন ধানের বীজতলা নিয়ে চিন্তিত চরাঞ্চলের কৃষকরা। এছাড়া এনায়েতপুরের জালালপুর ও পাকরতলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে।…
-

রাবি ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৫৫.৩৪
ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে গড় পাশের হার ৫৫ দশমিক ৩৪ শতাংশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক,…
-

তিস্তা অববাহিকায় আবারও বন্যা
ডেস্ক রিপোর্ট : তিস্তা অববাহিকায় আবারও দেখা দিয়েছে বন্যা। পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড খুলে দিয়েছে ৪৪টি জলকপাট। ভারতের গজল ডোবা ৫৪টি গেট খুলে দেওয়ায় এমন বন্যার সৃষ্টি হয়েছে। চরাঞ্চলের বাসিন্দারা জানান, গত দুদিনে এক হাজার টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে তিস্তার চরে আমন ধানের চারা রোপণ করার পর হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় হতাশায়…
-

দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৬৫
হেলথ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। আক্রান্তদের মধ্যে ৫১ জন ঢাকার এবং ১৪ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা…
-

এবার কমল ১২ কেজি এলপিজির দাম
ডেস্ক রিপোর্ট : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২১৯ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৫৪ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে…
-

করোনায় শনাক্তের হার ফের বাড়ছে, নতুন মৃত্যু ৩
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, নতুন তিনজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৫ জন। এদের মধ্যে ১৮ হাজার ৬৯৯ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৬ জন নারী। দেশে…
-

কলেরার দ্বিতীয় ডোজ কাল থেকে শুরু
হেলথ ডেস্ক : ঢাকার পাঁচটি এলাকায় আগামীকাল বুধবার থেকে কলেরার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে যাচ্ছে আইসিডিডিআরবি। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ১০ আগস্ট পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে, বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও আশুরার দিন মঙ্গলবার। ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী…
-

এক কোটি পরিবার পাবে টিসিবির পণ্য : বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সরকার ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে এই পণ্য। এই কার্ডে একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। রাজধানীর মোহাম্মদপুরে আজ মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রির…
-

ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২
ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, আজ বিকেলে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে…