এক কোটি পরিবার পাবে টিসিবির পণ্য : বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 
সরকার ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে এই পণ্য। এই কার্ডে একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

রাজধানীর মোহাম্মদপুরে আজ মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *