Category: সারাদেশ
-

শুক্রবার থেকে ২২ দিন ইলিশ ধরায় আসছে নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট : আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। মাছের সর্বোচ্চ প্রজনন সময়কালে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বৃহস্পতিবার সচিবালয়ে…
-

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৪৪
ডেস্ক রিপোর্ট : দিন দিন রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬৩ জন। এদিকে, ৩৪৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ জনে।…
-

খুলনায় কাপড়ের দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড
ডেস্ক রিপোর্ট : খুলনার ভৈরব নদীর তীরবর্তী বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি ঘর পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, আজ দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও দোকান বন্ধ থাকায় কেউ তা বুঝতে…
-

পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা
ডেস্ক রিপোর্ট : ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। তিনি বলেন, রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে।…
-

বিদ্যুৎবিপর্যয় : অন্ধকার রাজধানীতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
ডেস্ক রিপোর্ট : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার অধিকাংশই এখন অন্ধকার। ফলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাহিনীর সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে কথা বলার সময় শফিকুল এ সতর্কতার কথা জানান। তিনি বলেন, ‘পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য…
-

জাতীয় গ্রিডে বিপর্যয় : ডিজেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড়
ডেস্ক রিপোর্ট : বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রভাব পড়েছে রাজধানীতে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় ভিড় বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। ডিজেলের জন্য বিকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ভিড় করছেন। রাজধানীর বাড্ডা এলাকার একটি ফিলিং স্টেশনে আসা মাহমুদ জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটরের জন্য তেল কিতে এসেছেন তিনি। এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন লাইনে। এখনও কিনতে পারেননি।…
-

বিদ্যুৎ বিপর্যয়ে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন
ডেস্ক রিপোর্ট : সারা দেশের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কারণ, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এতে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। মুঠোফোনের ইন্টারনেট ও ক্ষুদে বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে বলে গ্রাহকেরা জানিয়েছেন। এ ছাড়া কল করতেও বেশি সময় লাগছে বলে জানা গেছে। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব…
-

ফিরতে শুরু করেছে বিদ্যুৎ
ডেস্ক রিপোর্ট : জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিদ্যুৎহীন হয়ে পড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানী ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশান, বারিধারা, উত্তরা ও মিরপুরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পর্যায়ক্রমে সরবরাহ আরও বিভিন্ন এলাকায় বাড়ানো হচ্ছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি—ডেসকো ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি—ডিপিডিসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ…
-

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ ভোরে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ রাত একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি থেকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ…
-

শিক্ষার্থীরা এত হতাশ কেন?
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আরেফিন মৌখিক পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ রুমে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুধু তানভীর আরেফিন নয়, গত আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আঁচল ফাউন্ডেশনের গবেষণায় জানা যায়, আত্মহননকারী এ শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। আঁচল ফাউন্ডেশনের তথ্যমতে,…