পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা

ডেস্ক রিপোর্ট :
ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

তিনি বলেন, রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে সড়কের মাটি অপসারণের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আশা করছি দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

এ ঘটনায় সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোটবড় মিলে ২০০ গাড়ি রয়েছে; যা মঙ্গলবার (০৪ অক্টোবর) এসেছিলো। বুধবার (০৫ অক্টোবর) সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল; কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েছেন। আমাদের এখানে ১১২টি কটেজ আছে।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সনাতম ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি দুই বন্ধের কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় আশা করেছিলেন সাকেজ কটেজ মালিকরা। তবে পাহাড়ধসের ঘটনায় দুপাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *