Category: সারাদেশ
-

সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৬
ডেস্ক রিপোর্ট: সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এনটিভিকে এই তথ্য জানিয়েছেন। মো. জহিরুল ইসলাম বলেন, ‘আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলছিল। সেখানে ১০ম…
-

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না
ডেস্ক রিপোর্ট : রমজানের আগে সবাই বাজারে একসঙ্গে হুমড়ি খেয়ে না পড়লে নতুন করে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে রোটারি ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলি ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানে বাজার…
-

অর্ধেকে নেমেছে গরুর মাংসের বিক্রি
ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্য থেকে শুরু করে মাছ-মাংসের দাম। সাধারণ ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতাও অনেক কমে গেছে। তারই প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। দাম বাড়ার কারণে ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মাংসের বাজারে একবারে ক্রেতা নেই। মাংস ব্যবসায়ীরাও ক্ষতি গুনছেন কেননা আগের থেকে অর্ধেক মাংসও বিক্রি হচ্ছে না। আজ শুক্রবার (১০ মার্চ) রাজধানীর…
-

ময়মনসিংহে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ সফরকালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার (১১ মার্চ) এসব প্রকল্পের উদ্বোধন করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়া প্রধানমন্ত্রী জেলায় আরও ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন…
-

খালেদা জিয়ার নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রথম পুনর্মিলনী…
-

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর চিন্তা আছে
ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। পরিস্থিতি বিবেচনা করে এ কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।…
-

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে হাসপাতালে ভর্তি আহতদের কার কী অবস্থা
ডেস্ক রিপোর্ট : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দশজন ভর্তি রয়েছেন। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জনের…
-

ছেলে গেল বিস্ফোরণে ,ঘর গেল নদীতে!
ডেস্ক রিপোর্ট : ১২ দিন আগে কাতার থেকে দেশে আসে সুমন। গত সোমবার (৬ মার্চ) বিয়ের জন্য মেয়ে দেখে এসেছেন। গতকাল মঙ্গলবার মা তাজু বেগম শবে বরাতের রোজা রাখেন। মায়ের জন্য ইফতারি আনতে বাসার পাশের সিদ্দিক বাজারে যায় সে। আচমকা বিস্ফোরণে ছিটকে পড়ে সুমন। রক্তাক্ত সুমনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল…
-

উদ্ধার অভিযান শুরু
ডেস্ক রিপোর্ট : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজ বুধবার (৮ মার্চ) প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে, ভবনের বেজমেন্ট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বলে উদ্ধারকাজে ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারী দল। এদিকে নিখোঁজ প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন স্বজনরা। এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান…
-

গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণে ১৬ জনের মরদেহ হস্তান্তর
ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণে নিহতদের স্বজনদের কাছে ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আজ বুধবার সকালে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রহমান বলেন, ‘জেলা…