টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর চিন্তা আছে

ডেস্ক রিপোর্ট :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। পরিস্থিতি বিবেচনা করে এ কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির আওতার মধ্যে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।’

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *