Category: সংবাদ শিরোনাম
-

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোটার স্থলে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। গত সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করে মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমে…
-

সাতকানিয়ায় গণপিটুনিতে দু’জন নিহত, গুলিবিদ্ধ ৫
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন ও আবু ছালেক। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ পাঁচজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম…
-

আ.লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে করতে হবে : নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে করতে হবে। আমরা জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এর…
-

রমজানের দ্বিতীয় দিনেও বাজারে সংকট সয়াবিন তেলের
ডেস্ক রিপোর্ট : রোজার মাসখানেক আগে থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়, যা এখনও রয়েছে। রমজানের দ্বিতীয় দিনেও সুপারশপ ও মুদিদোকানগুলোতে মিলছে না চাহিদামতো সয়াবিন তেল। এতে অনেক ক্রেতাকে হতাশা ব্যক্ত করতে দেখা গেছে। এ নিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোনো সুরাহা হচ্ছে না। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর বনশ্রীতে…
-

ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যে হবে : ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হাজা লাহবিব আজ সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে…
-

দাম কমল এলপি গ্যাসের
ডেস্ক রিপোর্ট : ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য এক টাকা…
-

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) সাড়ে ১২টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক বিন খালিদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন…
-

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন। শায়রুল কবির খান বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব…
-

“সুইটহার্ট’ লিখে তরুনের ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট
ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি দিয়ে পোস্ট করার পর এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণের নাম নাবিল হোসেন (২২)। তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক…
-

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষার স্বীকৃতি দিলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষার মর্যাদা দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে স্বীকৃত জাতীয় ভাষা পেল যুক্তরাষ্ট্র। এতে সেখানে ভিন্ন ভাষায় যারা কথা বলেন, তারা কোণঠাসা হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১ মার্চ) তার এই আদেশের কারণে সরকারি সংস্থা ও…