হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।

আজ সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। গত দুদিন যাবত খারাপ লাগছিল। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।

শায়রুল কবির খান আরও বলেন, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন তিনি। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে এবং অযথা হাসপাতালে ভীড় না করতে বলা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *