Category: সংবাদ শিরোনাম
-

প্রস্তাবিত বাজেট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও…
-

লিটারে ৭ টাকা বাড়ল ভোজ্য তেলের দাম
ডেস্ক রিপোর্ট: আগামী অর্থবছরের জন্য বাজেট পেশের দিন সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াল ২০৫ টাকা। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম জানানো হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের মিলগেট, পরিবেশক ও খুচরা…
-

২০২২-২৩ অর্থবছরের বাজেট সংসদে পেশ শুরু
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাস পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম করা হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন…
-

১ হাজার মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ ভবিষ্যত জরুরি পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনার অংশ হিসেবে অতিরিক্ত ১ হাজার মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য…
-

সীতাকুণ্ডের ডিপো থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের ধ্বংসস্তুপ থেকে আরও দুই জনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ জন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে ২ জনের দেহবশেষ উদ্ধার করা হয়। এদিকে ওইদিন…
-

২৬ জুন থেকে পদ্মা সেতুতে চলবে যান চলাচল
ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন টোল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী কাদের বলেন, ‘মনে রাখবেন, ২৫ তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর…
-

আজ ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি
স্পোর্টস প্রতিবেদক: ফিফা বুধবার ৮ জুন বাংলাদেশে নিয়ে আসছে বিশ্বকাপ ট্রফি। আকর্ষণীয় এই ট্রফির সঙ্গে বাংলাদেশে আসছেন একজন ফরাসি ফুটবল লিজেন্ড। খবরটি নিশ্চিত করেছে বাফুফে। বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে এগারোটায় ঢাকায় পৌঁছানোর কথা বিশ্বকাপ ট্রফির। চার্টার্ড বিমানে আসবে সোনায় মোড়ানো ট্রফিটি। বিশ্বকাপের ট্রফিটি মঙ্গলবার পাকিস্তান এসে পৌঁছেছে। পাকিস্তান থেকে বুধবার সকালে বাংলাদেশে আসবে। পরে…
-

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ রেখে নার্সদের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স ও স্টাফের ওপর শিক্ষানবিশ চিকিৎসকের হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে হাসপাতালের নার্সরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে হাসপাতালের ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। নার্সদের অভিযোগ, এক নিকটাত্মীয়কে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করাতে আসেন এক শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় নাম নথিভুক্ত করতে নার্স রোগীর…
-

হাসপাতালে ভর্তি হায়দার হোসেন
ডেস্ক রিপোর্ট: ‘ফাইসা গেছি’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান গায়কের স্ত্রী নুসরাত জাহান। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন। তিনি জানান, হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার সকালে ডায়াবেটিস বেড়ে যাওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা…
-

রোগী দেখতে গিয়ে হামলার স্বীকার জুনায়দে সাকি
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এই হামলায় মোট ২০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতির নেতারা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে…