হাসপাতালে ভর্তি হায়দার হোসেন

ডেস্ক রিপোর্ট:

‘ফাইসা গেছি’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান গায়কের স্ত্রী নুসরাত জাহান। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন।

তিনি জানান, হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার সকালে ডায়াবেটিস বেড়ে যাওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গায়কের স্ত্রী আরও জানান, সকালে দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। দুই-তিন দিন এখানে থাকতে বলেছেন। তবে দুপুরের পর থেকে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলে জানান তিনি।

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন।

এটিভি বাংলা/সুমাইয়া


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *