এসএসসি পরীক্ষার ফলাফল ১০ জুলাই

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল  বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়। মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *