ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে যানবাহন। উত্তরবঙ্গমুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সড়ক দুর্ঘটনা ও গাড়ির বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

একাধিক যাত্রী ও বাসচালকরা জানায়, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। আর রাতে সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে সেনাবাহিনী-পুলিশ কাজ করছে যাচ্ছে।

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানযট লেগে যায়। এছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহাসড়কে পড়ে যায়। এসময় ৩ জন আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *