ডেস্ক রিপোর্ট :
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়া। দুই পূত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিকেও সঙ্গে নিয়ে আসছেন তিনি। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেন তিনি। এরপর গত ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এ সময় তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন।
এটিভি বাংলা/ হৃদয়

Leave a Reply