‘ট্রাম্পের শুল্কনীতি দেশের অর্থনীতিকে ভয়াবহ বিপদে ফেলবে’

ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি অ্যামেরিকার অর্থনীতিকে ভয়াবহ বিপদের মুখে ফেলবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। রিপাবলিকান কৌশলবিদ কার্ল রোভ বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম ১০০ দিনে দেশের অর্থনীতি খুব খারাপ আকৃতি পেয়েছে। এমএসএনবিসিকে বর্ষিয়ান এই রিপাবলিকান বলেন, দেশের একটি বড় অংশের মানুষই মনে করে, দীর্ঘমেয়াদে ট্রাম্প প্রশাসন দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

রাজনৈতিক জীবনে সবচেয়ে শক্তিশালী জনসমর্থন পেয়ে দ্বিতীয়বার ওভাল অফিসে ফিরে আসেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যদ দিন যাচ্ছে, ততই তার কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি গভীরভাবে নেতিবাচক হয়ে উঠেছে।

গেল একসপ্তাহে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, গত সাত দশকে দেশের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টের তালিকায় নিজেকে নিয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও, এসব জনমত জরিপের তোয়াক্কা না করে ট্রাম্প উল্টো, জরিপ নিয়ে তদন্ত করা উচিৎ বলে মন্তব্য করেন। যদিও রিপাবলিকান কৌশলবিদরাই বলছেন, ট্রাম্প প্রশাসন দেশের অর্থনীতিকে খুব বাজে আকৃতিতে নিয়ে গিয়েছে।

রিপাবলিকান কৌশলবিদ কার্ল রোভ এমএসএনবিসিকে বলেন, দেশের বেশিরভাগ মানুষ মনে করতে শুরু করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্বল্পমেয়াদেই শুধু নন দীর্ঘমেয়াদেও দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি বিশ্ব বাণিজ্যে অ্যামেরিকার অবস্থানকে দুর্বল করে দেবে।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *