ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট :
তিন দফা কমানোর পর বেড়েছিল দেশের বাজারে স্বর্ণের দাম। সেখান থেকে কমে পরে ফের বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ রোববার (১৬ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল সোমবার (১৭ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিন হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *