ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট :
চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৩ হাজার ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।
আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *