বরিশালে নির্বাচনি জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে শুরু হওয়া নির্বাচনি জনসভার মঞ্চে উঠেছেন। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভার মঞ্চে ওঠেন তিনি।

কিছুক্ষণের মধ্যেই বরিশালবাসীর উদ্দেশে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। তাঁকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।

আজ জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর আজ নির্বাচনি সভায় যোগ দিতে এসেছেন তিনি।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *