তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল।

গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে বিভিন্ন সরকারি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধনের সময় বক্তব্যেও বলেন, দু’এক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *