শামীম আহমেদ :
দীর্ঘ ৭ বছর পর বরিশালে ভোটারদের উপস্থিতিতে আনন্দ-উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক কার্যনির্বাহী সদস্য পদের নির্বাচন ২০২৩-২৫ অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার (৭ইজুলাই) নগরীর অশ্বিনী কুমার টাউন হল কেন্দ্রে নির্বাচন কমিশন অনুমোদিত কঠোর পুলিশ প্রহরায় মধ্যে সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয় যা দুপুরে নামাজের বিরতি বাদে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা নিজ নিজ স্বঃফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।বরিশাল জুয়েলার্স এসোসিয়েশনের বিভিন্ন সদস্যদের দেয়া তথ্যসূত্রে জানা গেছে কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব নুরুল আমিন ও আলহাজ্ব মোঃ লাল মিয়া অলিখিতভাবে দুটি প্যানেল থেকে ৩৬ জন কার্যনির্বাহী সদস্য পদের জন্য নির্বাচনের ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন। এবারের নির্বাচনে ৯০ জন ভোটারের মধ্যে প্রতিটি ভোটার ১৮টি করে ভোট নিয়ে ১৮ প্রার্থীকে নির্বাচিত করবে।
পরবর্তী সময়ে নির্বাচিত ১৮ জন কার্যনির্বাহী সদস্য সংসদীয় পদ্ধতিতে সভাপতি ও সম্পাদক সহ ৫ জন সহ-সভাপতি,৪ জন সহ-সাধারন সম্পাদক,১জন কোষাধাক্ষ সহ অপর ৬ জন সদস্য পদে নির্বাচিত করার মাধ্যমে বরিশাল জুয়েলার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Leave a Reply