ঈদের দিনে রাজধানীতে ১৪০ মিলিমিটার বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সারা দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৯ জুন) রাজধানীতে সকাল ৯টা পর্যন্ত ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এছাড়া, আজ ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, আজ ঢাকায় থেমে থেমে দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের ছয় বিভাগে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এটি সারা দিন অব্যাহত থাকতে পারে।

এটিভি বাংলা /  হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *