সিলেট নগরীতে স্বস্তির শিলাবৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগরবাসী।

বুধবার সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল। রাত সোয়া ১০টায় নগরীতে বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হয় শিলাসহ বৃষ্টি। প্রায় ১০ মিনিট এ শিলাবৃষ্টি হয়।

ঈদের কেনাকাটা করতে আসা মানুষ বৃষ্টিতে কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয়। এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

ঈদ উৎসবের বাকি আছে হাতেগোনা কয়টা দিন। তাই বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তা উৎসবপ্রেমীদের আটকে রাখতে পারেনি।

বৃষ্টি থামার পর ফের ক্রেতাদের ঢল দেখা যায় মার্কেটে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *