ঘরমুখো মোটরসাইকেল আরোহীদের ঢল পদ্মাপাড়ে

ডেস্ক রিপোর্ট :
ঈদের ছুটির প্রথমে দিনে দেশের দক্ষিণবঙ্গগামী মোটরসাইকেল যাত্রীদের উপচেপড়া ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে। আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে হাজারও মোটরসাইকেল আরোহীরা জড় হতে থাকেন শিমুলিয়া ৪নং ফেরিঘাটে। সকাল ৬টা থেকে শিমুলিয়া থেকে মাঝিকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই মোটরসাইকেল ও যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘাটের পন্টুন থেকে এপ্রোচ সড়ক পর্যন্ত রয়েছে দুইচাকার এই যানের সারি।

যাত্রীরা জানান, আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হবে। তবে, ছুটি শুরু হওয়ায়  ভোগান্তি এড়াতে আজ থেকেই বাড়িতে ছুটছেন তারা।

এদিকে সকাল থেকে প্রচুর মোটরসাইকেলের চাপ থাকায় পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় শতশত মোটরসাইকেলকে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ‘আজও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ায় আজ চাপ বেশি।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *