ভাওফলের ইদ্রকুল বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাফিজ ও বাপ্পির হত্যাকারীদের ফাঁসির দাবীতে বরিশাল নগরীতে মা—বোন সহ বিভিন্ন শিক্ষার্থীদের বিক্ষোভ 

ডেস্ক রিপোর্ট  :

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার ভাওফল উপজেলার ইদ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবি শিক্ষার্থী নাফিজ মোস্তফা আনসারী ও মারুফ হোসেন বাপ্পির হত্যাকারী খুনি রায়হান,সৈকত,নাঈম,হাসিবুল ও সহযোগীদের অভিলম্বে দ্রুত সকল আসামীদের গ্রেফতার করা সহ দৃষ্টান্তমূলক বিচার এবং ফাঁসির দাবীতে নাফিজ মোস্তফা আনসারী মাতা মামলার বাদী নার্গিস বেগম,বোন মার্জিয়া আক্তার সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বরিশাল বিশ্ব বিদ্যালয়,বরিশাল ব্রজমোহন কলেজ (বিএম কলেজ), ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারন ও মাথায় কালো পাপড় বেধে সকলেই কান্না কন্ঠে প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ শনিবার (২৫) মার্চ বেলা দেড়টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদররেরাড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালনকালে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধন কর্মসূচিতে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করে বক্তব্য দেয় নাফিজের মাতা নার্গিস বেগম, বোন,মার্জিয়া আক্তার,মামা নুরুজ্জামান, এলাকাবাশী ও বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন,মোঃ ঈমন,ইলিয়াস, অপরদিকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জসিম, কবির, বেলায়েত প্রমুখ। এর পূর্বে তারা বরিশাল নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

এটিভি বাংলা / হৃদয়

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *