সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

সৌদি আরবের হারামাইন শরীফাইন তাদের  বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার।

 

এদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। তাই চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *