গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়েছে। বর্তমানে ১৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ১ জন মহিলাসহ ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সনাতন রায় এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজ করছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *