ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়িতে বাসটি উল্টে গেলে চারজন নিহত হন

ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক জাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে, উদ্ধার কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি।

তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *