ভোট কারচুপি করে আমি ক্ষমতায় আসতে চাই না

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কারণ আমরা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ভোট কারচুপির মাধ্যমে আমি কখনোই ক্ষমতায় আসতে চাই না।’

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শোলে-এর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতের সময়  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আগামী নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলেই আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। ভোট কারচুপির মাধ্যমে আমি কখনোই ক্ষমতায় আসতে চাই না।’

শেখ হাসিনা বলেন, ‘আমি সবসময় জনগণের খাদ্য ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। প্রথম নির্বাচন কমিশন পুনর্গঠন আইন সংসদে পাস হয় এবং তারপর আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *