চট্টগ্রামে দুর্ঘটনায় শিক্ষা সফরের বাস

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোণা থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় লরির সঙ্গে বাসের সংঘর্ষে ২৬ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল।

আহতদের কয়েকজন হলেন—নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), শিক্ষার্থী মামুন (২৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), মো. রাজু (২৪), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামীম (২৪), আনোয়ার (২৫), মোবারক (৪০), পিলু (২৫), শম্পা (২৫), আবু কাউছার (২৫), রাসেল (২৪), রানা (২৫), রনি (২৩), হাসান (২৫), সিরাজ (২৬), হৃদয় (২৪), সজিব (২৫), জাকির (২৪) তানভীর (২০) ও আনোয়ার (২৫)।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার আব্দুর রহমান বলেন, ‘নেত্রকোণা সরকারি কলেজের একটি পিকনিক বাসের সঙ্গে লবণবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি থানায় জব্দ করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশ উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘লোহাগাড়াতে সড়ক দুর্ঘটনায় আহত ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *