বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের চলছে মঞ্চ তৈরীর কাজ

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল জিলা স্কুল ময়দানে চলছে মঞ্চ তৈরীর কাজ।

আজ বৃহস্পতিবার (২) ফেব্রয়ারী বেলা ১২টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশাল মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ পরিদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক,সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু,বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন,বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ,বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম তছলিম উদ্দিন সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এটিভি বাংলা / হৃদয়

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *