ইজতেমা উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে রোববার মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তরমেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে। যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে ওইদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

এটীভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *