টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার আট যাত্রী মধ্যে ঘটনাস্থলেই এক শিশুসহ দুই নারী  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আহত যাত্রীদের প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধ সেতু পূর্ব থেকে থার্টি সেভেন আপ নামের লোকাল ট্রেনটি জামালপুর হয়ে  ময়মনসিংহে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি অরক্ষিত  রেলক্রসিং এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ফলদাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিশার তিন যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত আরও পাঁচ যাত্রীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *