বিছানায় রক্তের দাগ

বিনোদন ডেস্ক :

ফাটল দেখা দিয়েছে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির সংসারে। পরী নিজেই অন্তর্জালে সেই খবর স্পষ্ট করেছেন

এবার নতুন বছরের প্রথম ভোরেই বিছানায় রক্তের দাগের দুটি ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….।’

যদিও বিষয়টি নিয়ে পরী মণির পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার মধ্যরাতে পরী মণি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

রাজের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে পরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কি না এমন প্রশ্নে পরীর ভাষ্য, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার  খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *