শিক্ষার্থীদের হাফ পাস নেই মেট্রোরেলে

ডেস্ক রিপোর্ট :

ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী বলেছেন সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। এছাড়া মেট্রোরেলে শিক্ষার্থীরা হাফ পাস পাবে না।

তিনি বলেন, ‘সব স্টেশন প্রস্তুত আছে। কিন্তু মানুষের অভ্যস্ততার জন্য সব স্টেশন খোলা হচ্ছে না। আপাতত সব স্টেশনে মেট্রো থামবে না। আগামী বছরের ২৬ মার্চ থেকে সব স্টেশনে ট্রেন থামবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম এ এন সিদ্দিকী এ কথা বলেন।

আগামীকাল বুধবার উদ্বোধন হচ্ছে দেশের প্রথমমেট্রো রেলের। প্রায় সবই প্রস্তুত। এখন শুধু পতাকা ওড়ানোর পালা। মেট্রোর উদ্বোধন ঘিরে আগামীকাল সকাল ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জনসমাবেশে ভাষণ শেষে মেট্রো রেলের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এরপর স্টেশনে এসে কাটবেন ট্রেনের টিকিট, ওড়াবেন পতাকা, চড়বেন ট্রেনে। প্রথম যাত্রী নিয়ে যাত্রা করবে দেশের প্রথম মেট্রো ট্রেন।

পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রোরেল। তবে, প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ট্রেন চলবে। যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের সময় বাড়ানো হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *