বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা

ডেস্ক রিপোর্ট :

ঘনবসতিপূর্ণ ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩২৩। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের কলকাতা এবং বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো যথাক্রমে ১৯২ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুটি স্থান দখল করেছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ ধরা হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজন (ও৩)। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *