ব্রাজিল হেরে যাওয়া নিয়ে নিহত ১

ডেস্ক রিপোর্ট :

সাভারে ব্রাজিলের হেরে যাওয়া নিয়ে কথা কাটাকাটির পর ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান মিয়া (২৩)। গতকাল শুক্রবার দিনগত রাতে সাভার পৌরসভার ডগরমোড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

নিহত হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পলৈনপুর গ্ৰামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি সাভারের একটি জুতার কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন তাঁর ব্রাজিল সমর্থক বন্ধু। ঘটনা থামাতে অন্যরা এগিয়ে গেলে ছুরিকাঘাতে আহত হন অপর এক যুবক। পরে তাঁদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *