ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

হেলথ ডেস্ক :

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫৮ জন। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২৬৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ২২৭ জন।

আজ মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৩৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৫ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭১৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৫০৮ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ হাজার ১৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ৭১১ জন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *