নারীকে টেনে নেওয়া প্রাইভেটকারের চালক ঢাবির বহিষ্কৃত শিক্ষক

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই বহিষ্কৃত শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ।

আজ আজ শুক্রবার দুপুর তিনটার দিকে চারুকলা অনুষদের সামনে জাফরের প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারী রুবিনা আক্তার পড়ে যান। পরে আটকে যান প্রাইভেটকারের নিচে। সেই অবস্থায় তাঁকে টিএসসি হয়ে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। এরপর নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশীর দিকে সড়কের মুখে গেলে পথরোধ করে পথচারীরা। গাড়ির নিচ থেকে জীবিত উদ্ধার করে রুবিনাকে। আর গণপিটুনি দেয় কারের চালক সাবেক শিক্ষক জাফরকে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন। সেখানে

গণপিটুনিতে আহত শিক্ষক জাফর শাহের চলছে পুলিশি পাহারায় চিকিৎসা।

জানা গেছে, মোহাম্মদ আজহার জাফর শাহ ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তাঁকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টেনে নিয়ে যাওয়া জাফরের গাড়িটি জব্দ করেছে পুলিশ, চলছে মামলার প্রস্তুতি বলে জানিয়েছে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পসূত্র।

ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘ওনার তো (শিক্ষক) নিজেরই দায়িত্ব ছিল গাড়ি থামানো। উচিৎ ছিল গাড়িটি থামিয়ে যিনি আহত হয়েছেন তাকে দেখা। উনি একজন শিক্ষক। সে হিসেবেও আমার মনে হয়েছে, তিনি কীভাবে এতটা পর্যন্ত গাড়িটি চালিয়ে গেলেন। এটি আমার কাছে অস্বাভাবিক লেগেছে।’

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *