ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৮০৩ জন।

আজ বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৭ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৭৫৫ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৩৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৩০১ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *