বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

মেয়েদের নামে সম্পত্তি লিখে না দেয়ায় ধারালো বটি দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী জাফরিন আরা পপিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন একটি বাসায়।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটনের কাউনিয়া থানার ওসি এ.আর মুকুল বলেন, এ ঘটনায় নিহত শেখ ইকবাল কবিরের (৬০) ভাতিজা শেখ সোহাগ বাদি হয়ে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্ততি নিয়েছেন। ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত ১০ টার দিকে মৃত শেখ মোঃ দেলোয়ার হোসেনের ছেলে দুই কন্যা সন্তানের জনক শেখ ইকবাল কবির বাসার ছাদে বসা ছিলো। এ সময় পেছন থেকে ধারালো বটি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ শুরু করে স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গুরুত্বর আহত ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়।
স্বজনরা আরো জানিয়েছেন, শেখ ইকবাল কবির ও পপি দম্পতির দুইটি কন্যা সন্তান। ছেলে না থাকায় ইকবাল কবির দীর্ঘদিন থেকে তার ভাইয়ের ছেলেদের নামে জমি ও ভবন লিখে দেয়ার কথা বলে আসছিলেন। তবে স্ত্রী জাফরিন আরা পপি মেয়েদের নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলেন। এনিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে সোমবার দিবাগত রাত ১০টার দিকে স্বামীকে বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন স্ত্রী পপি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *