জবিতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে সমর্থকদের উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট :
কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমর্থকদের উপচেপড়া ভিড়। আজ সোমবার রাত ১০টা থেকে শুরু হয় এ  ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বড়পর্দায় খেলা দেখতে ভিড় জমায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার মানুষজন।সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্হাপন করা অস্থায়ী বড়পর্দায় খেলা দেখানোর ব্যবস্হা করা হয়েছে।

খেলা দেখতে এসে ব্রাজিল সমর্থক ইউসুব ওসমান বলেন, ‘আজ ব্রাজিল জয়লাভ করবে। সুইজারল্যান্ডের সঙ্গে দুই গোল দিবে।’

আরেক ব্রাজিল সমর্থক মেহেরাব বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি কিন্তু গোল পায়নি। হাফ টাইমের পর গোল দিয়ে জয়লাভ করবো।’

সুইজারল্যান্ডের সমর্থক মেহেদী হাসান বলেন, ‘আমরা খুব ভালো খেলেই জয়লাভ করব ব্রাজিলের সঙ্গে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *