সিলেটে দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু

ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজার জেলায় দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এসময় সকল ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই ঘোষণা দেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন বন্ধ এবং ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল ও ট্রাক, লরি-পিকআপ ক্যাভার্ড ভ্যান গাড়িতে চাঁদাবাজিসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। তাই মৌলভীবাজার জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হলো।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *